অজিত ডোভালের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দুই দেশের উচ্চপর্যায়ের এই সাক্ষাতের কথা জানায় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের প্রেস রিলিজে জানানো হয়েছে, বৈঠকে কলোম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এর বিভিন্ন দিক এবং ভারত–বাংলাদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন দুই পক্ষই।

সাক্ষাতের সময় খলিলুর রহমান অজিত ডোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *