সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনির রোগ নিয়ে আরও সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ। ‘আ ওয়াক ফর কিডনি’র আয়োজন কলকাতার বিখ্যাত বেসরকারি কিডনি হাসপাতালের। রবিবাসরীয় সকালের ‘ওয়াকাথনে’ অংশ নেন কমপক্ষে ১ হাজার মানুষ।
সকাল ৭টায় সল্টলেকের ওই হাসপাতালের ক্যাম্পাস থেকে শুরু হয় ‘ওয়াকাথন’। উপস্থিত ছিলেন এই হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক প্রতীম সেনগুপ্ত। এদিনের ‘ওয়াকাথনে’ যেন চাঁদের হাট। অনুষ্ঠানে ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, পর্বতারোহী পিয়ালি বসাক, ডিসিপি বিধাননগর অনীশ সরকার, বিখ্যাত হোটেলের কর্ণধার আশিস মিত্তল-সহ আরও অনেকে। শীতের সকালে ‘ওয়াকাথনে’ হাসপাতালের তরফে অনেকেই অংশ নেন। এছাড়া কমপক্ষে ১ হাজার মানুষ শামিল হন। তাঁদের মধ্যে কেউ রোগী আবার কেউ রোগীর পরিবারের লোকজন। আবার কেউ কেউ সকলের কিডনি নিয়ে সচেতনতা বাড়াতে ‘ওয়াকাথনে’ যোগ দেন। সুতরাং এই ‘ওয়াকাথন’ যে সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করেছে, তা স্পষ্ট।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
