
Bangladesh Violence: দীপু চন্দ্র দাশকে (Dipu Chandra Das) মিথ্যা অভিযোগে নৃশংস অত্যাচারের পর খুন করাই শেষ নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে। এবার ঝিনাইদহ জেলাতেও একই ধরনের ঘটনা দেখা গেল।
Bangladesh News: ‘র’ (Research and Analysis Wing) এজেন্ট বলে মিথ্যা অভিযোগ করে বাংলাদেশে এক নিরীহ হিন্দু রিকশা চালককে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে খুলনা ডিভিশনের (Khulna Division) ঝিনাইদহ জেলায় (Jhenaidah district)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জেলা পৌরসভার গেটের সামনে গোপাল বিশ্বাস নামে এক নিরীহ গরিব হিন্দু রিকশা চালককে ‘র’ এজেন্ট বলে রটিয়ে দিয়ে গণপিটুনি দেওয়া হয়। তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। গণপিটুনির জেরে গোপালের মাথা ফেটে গিয়েছে। তাঁর গলা, বুক কেটে গিয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে থাকে। তিনি ছেড়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানাতে থাকেন। কিন্তু গণপিটুনি দেওয়া জনতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে এই নিরীহ রিকশা চালককেই গ্রেফতার করে পুলিশ।
Scroll to load tweet…
