রাজা রবি ভার্মা ১৮৯০ এর দশকে 'যশোদা ও কৃষ্ণ' ছবিটি এঁকেছিলেন

ছবির উৎস, Saffronart

ছবির ক্যাপশান, রাজা রবি ভার্মা ১৮৯০ এর দশকে ‘যশোদা ও কৃষ্ণ’ ছবিটি এঁকেছিলেন

উনিশ শতকের একটি ভারতীয় চিত্রকর্ম নিলামে বিক্রির সময় দামের নতুন রেকর্ড তৈরি করেছে। ‘যশোদা ও কৃষ্ণ’ নামের এই পেইন্টিং বিক্রি হয়েছে এক কোটি ৭৯ লাখ ডলার বা ১৬৭ কোটি রুপিতে।

উনিশ শতকের একটি ভারতীয় চিত্রকর্ম নিলামে বিক্রির সময় দামের নতুন রেকর্ড তৈরি করেছে। ‘যশোদা ও কৃষ্ণ’ নামের এই পেইন্টিং বিক্রি হয়েছে এক কোটি ৭৯ লাখ ডলার বা ১৬৭ কোটি রুপিতে।

ভারতীয় শিল্পের ইতিহাসে কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দাম বিবেচনা করা হচ্ছে এটিকে। চিত্রশিল্পী রাজা রবি ভার্মা ছবিটি এঁকেছিলেন।

দিল্লির স্যাফ্রনআর্ট-এ নিলামে ওঠে ছবিটি। এর দাম গতবছরের এম এফ হোসেনের চিত্রকর্ম “গ্রাম ইয়াত্রা”-র সর্বোচ্চ দামের রেকর্ডকে পেছনে ফেলেছে। ওই ছবিটির দাম উঠেছিল এক কোটি ৩৮ লাখ ডলার।

এত উচ্চমূল্যে এসব ছবি বিক্রি বা নতুন নতুন রেকর্ড তৈরির পেছনে ভারতীয় ও দক্ষিণ এশিয়ার চিত্রকর্মের চাহিদা বাড়তে থাকাও একটি কারণ বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *