গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে

রাশিয়া এবং চীন যাতে দখল করতে না পারে, এজন্যই গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ আমেরিকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

“দেশগুলোর মালিকানা থাকতে হবে এবং আপনি মালিকানা রক্ষা করবেন, আপনি ইজারা রক্ষা করবেন না। আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে,” বিবিসির এক প্রশ্নের জবাবে শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

”আমরা এটি “সহজ উপায়ে” অথবা “কঠিন উপায়ে” যেকোনো ভাবেই করব”, যোগ করেন তিনি।

হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে যে, প্রশাসন নেটো সদস্য ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করছে, তবে অঞ্চলটিকে জোর করে যুক্ত করার বিষয়টিও উড়িয়ে দেয়নি তারা।

যদিও এই অঞ্চলটি বিক্রির জন্য নয় বলে আগেই জানিয়েছে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *