প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কাে রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মূলত যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে। যদিও, একে পুরােপুরি রাশিয়ার স্বার্থের অনুকূলে তৈরি করা হয়েছে বলে ভাবা হচ্ছে।

একদল মার্কিন সিনেটর জানিয়েছেন, মি. রুবিওর কাছ থেকে তারা জেনেছিলেন ওই প্রস্তাবে, যাকে কেউ কেউ রাশিয়ার চাহিদা মফিক তৈরি বলে বর্ণনা করছেন, তাতে ওয়াশিংটনের অবস্থানের প্রতিফলন ঘটেনি।

তবে, পরে যারা বলেছিলেন যে এ শান্তি পরিকল্পনা ‘যুক্তরাষ্ট্র লিখেছে’ এবং ‘রাশিয়া ও ইউক্রেনের কাছ থেকে পাওয়া শর্তাদির’ ভিত্তিতে তৈরি করা – মি. রুবিও তাদের সাথে দূরত্ব তৈরি করেন।

মি. রুবিও সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন এবং ইউরােপের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে শান্তি আলােচনার বিষয়ে আলাপের জন্য রওয়ানা হওয়ার পর বিষয়টি সামনে এসেছে।

তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাবিত পরিকল্পনা কিয়েভের জন্য ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *