পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল ওসাসুনার। ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও পরে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। তার জোড়া গোলে বার্সেলোনা ২-০ তে হারায় ওসাসুনাকে। এই জয়ের পর বার্সেলোনার ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৬। জাবি আলোনসোর দল গত রাতে আলাভেসের বিপক্ষে খেলেছে।

বার্সেলোনা প্রথমার্ধে ১৩ শট নিয়েও গোল করতে পারেনি। বার্সা প্রথম গোল পায় ৭০ মিনিটে। এই গোলে একটি মাইলফলকও স্পর্শ করেছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। লা লিগায় শেষ ৩৭ ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে কাতালান ক্লাবটি। দলটি এর আগে এমন কীর্তি গড়েছিল ২০১৮-১৯ এ। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। এটি ছিল এবারের লিগে তার ষষ্ঠ গোল। নভেম্বরে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা পঞ্চম জয়। রাফিনহা বলেন, ‘আমরা আগের চেয়ে ভালো খেলছি এবং পয়েন্ট যত বেশি হবে, ততই ভালো। আমাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকমতো করি, অন্য কাউকে নিয়ে আমাদের ভাবতে হবে না।’

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *