রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান হল বাসন মাজার স্পঞ্জ। খাবার খাওয়ার পর এঁটো বাসন সাবান দিয়ে মাজার সময় ব্যবহার করা স্পঞ্জ আমরা ভিজে অবস্থায় রান্নাঘরের সিঙ্কের পাশে রেখে দিই। জার্মানির University of Bonn এর একদল গবেষক গবেষণা চালান রান্নাঘরে ব্যবহৃত স্পঞ্জ থেকে কত পরিমাণ মাইক্রো প্লাস্টিকের কণা পরিবেশে নির্গত হয়ে দূষণ ঘটাচ্ছে তা দেখতে।

গবেষণায় দেখা যায়, রান্নাঘরে বাসন মাজার কাজে ব্যবহৃত স্পঞ্জ তৈরি হয় প্লাস্টিক ভিত্তিক উপাদান পলিউরিথেন ফোম দিয়ে। বাসন ঘষে ঘষে মাজার জন্য এই উপাদান খুবই উপকারী। কিন্তু বহু ব্যবহারে ক্ষয়ে যেতে থাকে এই পলিউরিথেন ফোম। তাই বারবার রান্নাঘরের স্পঞ্জ ব্যবহার করলেই তা ক্ষয়ে গিয়ে ভেঙে গিয়ে ঝরতে থাকে। খোলা চোখে দেখা যায় না এমন মাইক্রো প্লাস্টিকের কণা পরিবেশে মিশে যেতে শুরু করে।

গবেষকরা Spongebot নামে বিশেষ যন্ত্র ব্যবহার করেন ল্যাবরেটরিতে। বিশেষ যন্ত্র বাসন মাজার সময় স্পঞ্জ যেভাবে নিংড়ে, ঘষে ব্যবহার করা হয় তার নকল করে। কত পরিমাণ মাইক্রো প্লাস্টিকের কণা পরিবেশে মিশছে একটা রান্নাঘরের স্পঞ্জ থেকে তা দেখেন গবেষকরা। গবেষণায় দেখা যায়, একটা রান্নাঘরের কাজে ব্যবহৃত স্পঞ্জ থেকে জনপিছু ০.৬৮-৪.২১ গ্রাম মাইক্রো প্লাস্টিকের কণা পরিবেশে মেশে প্রতি বছর।

আরও পড়ুন: হাতের তালুর ছবিতেই মিলবে বিরল রোগের হদিস! এআই প্রযুক্তিতে অ্যাক্রোমেগালি শনাক্তের নতুন পথ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *