আজিজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভকারীদের কয়েকজনকে দেখা গেছে সকাল সাড়ে নয়টা নাগাদ
ছবির ক্যাপশান, আজিজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভকারীদের কয়েকজনকে দেখা গেছে সকাল সাড়ে নয়টা নাগাদ

শরিফ ওসমান হাদি হত্যার ‘বিচার না হওয়া’ পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ এবং শুক্রবার রাতভর তারা সেখানে অবস্থান করেছে।

তবে সকালে শাহবাগ মোড় থেকে সরে আজিজ মার্কেট ও কাঁটাবনের দিকে অবস্থান নিয়ে সংগঠনটি জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ওসমান হাদির কবর জিয়ারতের পর তারা দুপুরে আবার শাহবাগে ফিরে আসবে।

রাতে সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন।

ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *