পশ্চিমবঙ্গ সরকারের Paschim Banga Society for Skill Development (PBSSD)–এর অধীনে রাজ্যে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে গীতাঞ্জলী সোলার এন্টারপ্রাইজ। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া।
এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা পাবেন Solar PV Systems Technician and Installer–এর উপর ৫৪০ ঘণ্টার বিশেষ কোর্স, যা সম্পূর্ণ সরকারি অনুমোদিত এবং দেশের দ্রুত বিস্তৃত সোলার ইন্ডাস্ট্রিতে চাকরির সম্ভাবনা বাড়িয়ে দেবে।
প্রশিক্ষণে নাম লেখানোর জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ। কোর্স চলাকালীন শিক্ষার্থীদের জন্য থাকবে স্টাইপেন্ড, সঙ্গে সরকারি সার্টিফিকেট এবং ১০০% প্লেসমেন্ট সহায়তার নিশ্চয়তা। সংস্থার দাবি, সোলার পিভি ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনশক্তির চাহিদা যেভাবে বাড়ছে, এই প্রশিক্ষণ সেই চাহিদা পূরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ভ্রাম্যমাণ ইউনিট অত্যাধুনিক যন্ত্রপাতি-সমৃদ্ধ। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ট্রেনিং দেওয়ার জন্য অভিজ্ঞ ট্রেনাররা শিক্ষার্থীদের প্রস্তুত করছেন। ভর্তি করতে লাগবে পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, আধার কার্ড এবং ব্যাংক বিবরণী।
কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে, কারণ এটি PBSSD–এর অনুমোদিত প্রকল্পের অংশ। গীতাঞ্জলী সোলার কর্তৃপক্ষ জানিয়েছে, “সবুজ শক্তির যুগে সোলার শিল্পে যোগ দিতে ইচ্ছুকদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সরকারি সার্টিফিকেট এবং প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থাই এই প্রকল্পের বিশেষত্ব।”
ক্যাম্পাসের ঠিকানা:
Geetanjali Solar Enterprise, P-14, Kasba Industrial Estate, E.M. Bypass, Kolkata – 700107
যোগাযোগ: 40602574 / 24420773
ই-মেল: [email protected]
আরও পড়ুন: পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ ৩ পদে নিয়োগ, ২৪ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন
