রাজ্যর বিভিন্ন সরকারি ও সরকার পোষিত ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.wbsconline.in মারফত ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সাধারণ ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ২৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ১২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।
কলা, বাণিজ্য, হিউম্যানিটিজ, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, এডুকেশন, ভাষাতত্ত্ব, আইন, লাইব্রেরি সায়েন্স, শারীরবিদ্যা ও সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে স্নাতকোত্তর হতে হবে। ইউজিসি আয়োজিত নেট পরীক্ষায় বা বিভিন্ন রাজ্য সরকার আয়োজিত স্লেট বা সেট পরীক্ষায় পাশ করতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
মিউজিক, পারফর্মিং আর্টস, ভিজ্যুয়াল আর্টস, ভাস্কর্যর ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে স্নাতকোত্তর হতে হবে। ইউজিসি আয়োজিত নেট পরীক্ষায় বা বিভিন্ন রাজ্য সরকার আয়োজিত স্লেট বা সেট পরীক্ষায় পাশ করতে হবে। যে কোনো বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী/আর্টিস্টের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে। অল ইন্ডিয়া রেডিও বা টিভির হাই গ্রেড আর্টিস্ট হতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। শিক্ষাগত যোগ্যতা, গবেষণা রিপোর্ট, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ইন্টারভিউয়ের সময় চূড়ান্ত বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারির নিরিখে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর
ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর বয়সে ছাড় মিলবে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। স্টেট এডেড কলেজ টিচার্সরাও বয়স ৪৭ বছরের মধ্যে হলে আবেদনের যোগ্য। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের স্নাতকোত্তর স্তরে মোট প্রাপ্ত নম্বরে ৫% ছাড় মিলবে। মাসে বেতন মিলবে ৫৭,৭০০ টাকা। ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে পিএইচডি ডিগ্রি থাকলে স্নাতকোত্তর স্তরে মোট প্রাপ্ত নম্বরে ৫% ছাড় মিলবে। ২০০৯ বা ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করলে নেট/স্লেট বা সেট পরীক্ষায় না বসলেও আবেদন করা যাবে।
