21 November 2025, 08:45 AM
ED Raid in Kolkata: ২০২৫ সালের ৭ অক্টোবর দায়ের হওয়া FIR এর ভিত্তিতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে প্রতারণার একটি মামলায় বিজয় কুমার ভার্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে সিবিআই। মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কয়েক কোটি টাকা প্রতারণা মামলা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসেট রিকভারি ব্রাঞ্চ (ব্রাবোর্ন রোড থেকে) অভিযোগ দায়ের হয়। ২০১২ থেকে ২০১৩ এবং ২০১৩ থেকে ২০১৪ এই দুটি আর্থিক বছরে সবমিলিয়ে ৯ কোটি টাকা আর্থিক প্রতারণা হয়েছে। AEON ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামে এই টাকা তছরুপ করা হয়। অভিযোগ পত্রে নাম থাকা দ্বিতীয় ব্যক্তি অনিল কুমার মিশ্র কে খুঁজতে আজকের এই তল্লাশি।
21 November 2025, 08:45 AM
Jalpaiguri: উত্তরে ভাঙা গড়ার খেলা অব্যাহত। জলপাইগুড়িতে শক্তি বাড়ল শাসক দলের। ২০২৬ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলে শুরু হয়েছে ভাঙ্গা গড়ার খেলা। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো ৩৫টি পরিবার দাবি তৃণমূলের। কটাক্ষ বিরোধীদের।
21 November 2025, 08:45 AM
Purulia: মেঘলা আবহাওয়ার জেরে তাপমাত্রা কিছুটা নিম্নগামী পুরুলিয়ায়। আজ জেলার তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি। সকালের দিকে হাল্কা কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট। শীতের আমেজে জেলার পর্যটন স্থানগুলোতে নেমেছে পর্যটকদের ঢল। গরম কাপড় গায়ে জড়িয়ে নিত্যপ্রয়োজনীয় কাজে বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ।
21 November 2025, 08:45 AM
Bankura: ভোটের আগে ফের পদ্ম শিবিরে ভাঙন, বাঁকুড়ার শালতোড়া ব্লকে বিজেপির নির্বাচিত সদস্য সহ ৫০ টি পরিবার যোগ দিলেন তৃনমূলে, ভয় দেখিয়ে যোগদান দাবি বিজেপির। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের ভাঙন পদ্ম শিবিরে। বাঁকুড়ার শালতোড়া ব্লকের কানুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য সহ স্থানীয় গড়ুরবাসা বুথের ৫০ টি পরিবার যোগ দিল তৃনমূলে। বিজেপির দাবি ভয় দেখিয়ে ওই পঞ্চায়েত সদস্যকে তৃনমূল দলে টানলেও এলাকার কোনো ব্যক্তি তৃনমূলে যায়নি।
21 November 2025, 08:45 AM
Asansol: ধনবাদে ফের বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে ইডি-র একটি বিশেষ দল। জানা গিয়েছে, প্রায় ১৬ যায়গায় একসঙ্গে এই অভিযান চলছে।
21 November 2025, 08:45 AM
Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণে একের পর এক তথ্য। সেপ্টেম্বরে নতুন গাড়ি কিনেছিল শাহিন-মুজাম্মিল। নতুন গাড়িতেও বিভিন্ন জায়গায় বিস্ফোরণে ছক ছিল। আরও বড় আকারে বিস্ফোরণের পরিকল্পনা ছিল:সূত্র। নগদে সেপ্টেম্বর নতুন গাড়ি কিনেছিল শাহিন-মুজাম্মিল। বিস্ফোরক নিয়ে যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করা হয়েছিল।
21 November 2025, 08:45 AM
ED Raid in Kolkata: কয়লা পাচার মামলায় ফের অ্যাকশনে ইডি। তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরটের। একে ব্লকের ২২৫ নম্বর বাড়িতে ইডির হানা। বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা। নরেন্দ্র রানিগঞ্জ এলাকার বাসিন্দা।
