এই ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছে পুলিশ (প্রতীকী ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গণপিটুনি দিয়ে হত্যা ঘটনারও সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছে পুলিশ (প্রতীকী ছবি)

রাজবাড়ী জেলার পাংশায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ নিয়ে নানা আলোচনা চলছে। ঘটনার ব্যাপারে তিনটি মামলা হয়েছে। একটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

আসলে কী ঘটেছিল সেখানে-এ নিয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা।

পাংশা উপজেলায় পরিচিত নাম সন্ত্রাসী সম্রাট। এই নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে বলে অভিযোগ রয়েছে। যদিও সম্রাটের আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে ওই এলাকার মানুষের মধ্যে।

স্থানীয়দের অনেকে বিবিসি বাংলাকে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে উঠেছিল এই নামটি। পুলিশের তালিকায় যার আসল নাম অমৃত মণ্ডল।

বুধবার গভীর রাতে পাংশার হোসেনডাঙা গ্রামে গণপিটুনিতে এই অমৃত মণ্ডলেরই মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, চাঁদাবাজি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *