আগামীকাল, রবিবার ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ‘স্বনির্ভর বাংলা’ শিবির। যুবসাথী, ক্ষেত-মজুরদের আর্থিক সহায়তা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ চারটি সামাজিক প্রকল্পে নাম নথিভুক্তির সুযোগ মিলবে এই শিবিরগুলিতে। কর্মসূচি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির খোলা থাকবে।

প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীরা যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা আর্থিক সহায়তার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। ক্ষেত-মজুরদের আর্থিক সাহায্য প্রকল্পে ভূমিহীন কৃষি শ্রমিকরা বছরে দু’বার ২০০০ টাকা করে পাবেন। এছাড়া কৃষিকাজের জন্য সরকারি টিউবওয়েল বা সেচ প্রকল্পে ফি মকুবের আবেদনও করা যাবে।

নবান্নের পক্ষ থেকে প্রতিটি জেলার জেলাশাসককে শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

– বিজ্ঞাপন –

আবেদন করতে কী কী নথি লাগবে?

শিবিরে আসার সময় আবেদনকারীদের নিয়ে আসতে হবে—

  • আধার কার্ড
  • জাতিগত শংসাপত্র
  • ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি
  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

রাজ্য সরকার জানিয়েছে, কোথায় কোথায় ক্যাম্প হবে তা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *