‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু

ছবির উৎস, Reuters

‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে যাচ্ছেন তিনি। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।

ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এই মাসের শুরুর দিকেই অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন, যার মধ্যে ডিউক অব ইয়র্ক খেতাবও ছিল।

এই মাসেই ভার্জিনিয়া জিউফ্রের লেখা একটি স্মৃতিকথা বেরিয়েছে। মৃত্যুর পর প্রকাশিত লেখাটিতে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন অ্যান্ড্রু।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *