বিল ক্লিনটন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিল ক্লিনটন

পড়ার সময়: ৪ মিনিট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন কংগ্রেসের একটি কমিটিতে সাক্ষ্য দিতে এসে বলেছেন, যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে সম্পর্ক থাকার কারণে তিনি “কোনো অন্যায় করেননি” এবং “কিছুই দেখেননি”।

নিউইয়র্কে রুদ্ধদ্বার কক্ষে দিনভর শুনানিতে মি. ক্লিনটনকে সম্প্রতি প্রকাশিত নথিতে তার নাম থাকা নিয়ে প্রশ্ন করা হয়। এর মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির সাথে হট টাবে তার ছবির বিষয়টিও ছিল।

এর একদিন আগে হিলারি ক্লিনটনের সাক্ষ্য নেওয়া হয়েছিল, যেখানে তিনি বলেছেন এপস্টিন অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা নেই।

এপস্টিন বিষয়ক নথিতে কারও নাম থাকা মানেই সেটি কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। এখন পর্যন্ত প্রকাশ্যে আসা ভুক্তভোগীদের কেউই বিল ক্লিনটন বা হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ আনেননি।

বিল ক্লিনটন বলেছেন জেফরি এপস্টিন কী করতেন সে সম্পর্কে ধারণা থাকলে তিনি তার সঙ্গে সম্পর্কই রাখতেন না এবং কখনোই তার ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *