মশা নিয়ন্ত্রণে ধোঁয়ার ব্যবহার কার্যকর নয় বলেই মত বিশেষজ্ঞদের

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, মশা নিয়ন্ত্রণে ধোঁয়ার ব্যবহার কার্যকর নয় বলেই মত বিশেষজ্ঞদের (ফাইল ছবি)

“ঘরে মশা বাইরে মশা, যেখানেই যাই মশা। মশার যন্ত্রনায় অতিষ্ঠ। বিশেষ করে সন্ধ্যার পর মনে হয় মশা যেন তুলে নিয়ে যাবে।”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টরের খিদির খাল এলাকার বাসিন্দা শরিফুল হোসেন।

দিনের বেলায়ও মশার কয়েল অথবা মশা প্রতিরোধক রিপিলেন্ট ব্যবহার করেও কাজ হচ্ছে না বলে দাবি করেন তিনি।

মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকার বাসিন্দা সিমি আক্তারও।

বিবিসি বাংলাকে তিনি বলেন, বাসায় ছোট শিশু থাকায় মশা থেকে বাঁচতে দিন-রাত সবসময় বাসার দরজা-জানালা বন্ধ রাখছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *