সন্তানের জন্মের ছয় সপ্তাহের মধ্যে সাধারণত পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা যায়-প্রতীকী ছবি।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সন্তানের জন্মের ছয় সপ্তাহের মধ্যে সাধারণত পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা যায়-প্রতীকী ছবি।

“মেয়ের জন্মের কিছুদিন পর থেকেই আমি হঠাৎ অসুস্থ হয়ে বোধ করতে থাকি। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করত না, কান্নাকাটি করতাম,” বলছিলেন দক্ষিণ কলকাতার শ্রবণা গুপ্ত।

তার কথায়, “খিদে কমে আসছিল, সবকিছুতেই অনীহা বোধ করতাম। কথায় কথায় রাগ হতো। কিন্তু কেন এরকম হচ্ছিল, বুঝতে পারছিলাম না।”

বেশ কিছুদিন একই সমস্যায় ভোগার পর, চিকিৎসকের দ্বারস্থ হন তিনি।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন, কলকাতার আরও একজন নারী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, “দ্বিতীয় সন্তানের জন্মের কয়েক সপ্তাহ পর থেকে আমি প্রায়শই মেজাজ হারিয়ে ফেলতাম। বাচ্চাটা কেঁদে উঠলে রাগ হতো। এক এক সময় সহ্য করতে না পেরে আমি কানে বালিশ চেপে বসে থাকতাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *