বরফ গলছে ট্রাম্প-জিনপিংয়ের মধ্যে?Image Credit: PTI

সিওল: ছয় বছর পর মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে ‘গ্রেট লিডার’ বলেই সম্মোধন করলেন ট্রাম্প। তাদের সম্পর্ককে ‘অসাধারণ সম্পর্ক’ বলে উল্লেখ করেন।

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “দীর্ঘ সময় পরে আমার বন্ধু, চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। আমরা একাধিক বিষয়ে সহমত হয়েছি, আরও বিষয়ে সহমত হব। এক মহান দেশের মহান নেতা প্রেসিডেন্ট শি জিনপিং, আমি মনে করি যে অসাধারণ সম্পর্ক হবে আমাদের।”

ট্রাম্পের সুরে কথা বলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-ও। তিনি বলেন যে অনেক বছর পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে খুব ভাল লেগেছে। বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। বহু বছর পর দেখা হল।”

এর আগে তিনবার ফোনে কথা হওয়া, একাধিকবার চিঠি চালাচালি এবং সুসম্পর্কের কথাও উল্লেখ করেন জিনপিং। তিনি বলেন, “দুই দেশের যৌথ উদ্যোগেই চিন-আমেরিকার সম্পর্ক স্থিতিশীল রয়েছে। আমাদের দুই দেশের আলাদা পরিস্থিতি, তাই অনেক সময়ই আমরা অনেক বিষয়ে সম্মত হই না। বিশ্বের দুটি শীর্ষ অর্থনীতির দেশে কখনও কখনও সংঘর্ষ-মতবিরোধ হবে, এটাই স্বাভাবিক”। চিনের প্রেসিডেন্ট জিনপিং আরও বলেন, “চিন ও আমেরিকা একসঙ্গে কাজ করবে। ”

প্রসঙ্গত, ৬ বছর পর মুখোমুখি হলেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসানে তারা দেখা করেন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটের ফাঁকেই এই সাক্ষাৎ। এই বৈঠক দুই দেশের সম্পর্কে পরিবর্তন আনবে বলেই আশাবাদী সকলে। সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট চিনের উপরে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন। চিন যদি বিরল মৃত্তিকার রফতানিতে শিথিলতা আনে, তাহলে আমেরিকাও শুল্ক প্রত্যাহার করবে বলে জানিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *