প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার পররাষ্ট্র নীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার পররাষ্ট্র নীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মঙ্গলবার ক্রেমলিনে মার্কিন আলোচকদের পাঁচ ঘণ্টা যাবৎ বৈঠক হয়েছে।

পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকটি “গঠনমূলক” ছিল তবে “সামনে অনেক কাজ বাকি”।

এই আলোচনার কয়েক ঘণ্টা আগেই, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, “যদি ইউরোপ আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমরা তা করতে প্রস্তুত”।

তার মতে, যুক্তরাষ্ট্র-রাশিয়া খসড়া শান্তি আলোচনায় ইউরোপিয়রা যে দাবিগুলো করেছে তা অগ্রহণযোগ্য।

গত দুই সপ্তাহ ধরে কিয়েভের প্রতিনিধিদের সাথে একই ধরনের আলোচনার পর মস্কো গেছেন মার্কিন দূতরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে, তিনি এই বৈঠকের পরে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি ব্রিফিং আশা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *