গত সোমবার তেহরানে বিস্ফোরণ দেখছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত সোমবার তেহরানে বিস্ফোরণ দেখছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা

পড়ার সময়: ৬ মিনিট

এক সপ্তাহ আগে যখন হামিদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর পান, তখন তিনি এক ধরনের পরম স্বস্তি অনুভব করেছিলেন। তিনি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে উদযাপনের জন্য তেহরানে নিজের বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে আসেন।

পরবর্তী কয়েক দিন যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা রাজধানীর বিভিন্ন ভবনে আঘাত হানছিল, তখন এই পরিবারটি বাড়ির ছাদে উঠে বিমান হামলাগুলো দেখছিলেন। প্রতিবার যখনই এই শাসনব্যবস্থার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা হচ্ছিল, তারা উল্লাস প্রকাশ করছিলেন।

যুক্তরাজ্যে থাকা এক আত্মীয়ের মাধ্যমে তিনি আমাকে বলেন, “পৃথিবীর আর কোথাও এমন জায়গা খুঁজে দেখুন যেখানে নিজের দেশের ওপর বিদেশি হামলায় সাধারণ মানুষ খুশি হয়।”

“কিন্তু আমরা এখন আশা করছি যে এই শাসনব্যবস্থা শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা আনন্দিত।”

হামিদ-এটি তার আসল নাম নয়, একা নন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *