মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ২২ ডিসেম্বর ২০২৫

ছবির উৎস, AFP via Getty Images

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, এই গোষ্ঠীটি “মূলত নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংসভাবে হত্যা চালাচ্ছে”।

ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী “একাধিক নিখুঁত হামলা” চালিয়েছে।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তিনি “নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। মেরি ক্রিসমাস!”

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *