মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অফিসারদের গুলিতে দ্বিতীয় দফায় একজন মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনার পর ওই এলাকায় প্রশাসন “উত্তেজনা খানিকটা কমাতে যাচ্ছে” বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

“সবশেষ কথা, এটা ভয়াবহ ছিল। দুটি ঘটনাই ভয়াবহ ছিল,” মঙ্গলবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন।

জানুয়ারির শুরুতে একজন অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হন রেনি গুড নামের একজন নাগরিক। এরপর অ্যালেক্স প্রেত্তি, যিনি গত সপ্তাহের শেষ দিকে আইসিই কর্মীরা আটক করার সময় একজন অফিসারের গুলিতে নিহত হন।

প্রেত্তির মৃত্যুর পর স্থানীয়রা আবারও বিক্ষোভ শুরু করে এবং দেশজুড়ে এই জনরোষ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয় দলের আইন প্রণেতাদের সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন।

অবশ্য, ট্রাম্পের করা সবশেষ এই মন্তব্য মিনেসোটায় চলমান কার্যক্রম থেকে তার প্রশাসনের পিছিয়ে আসার লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *