জাতীয় সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, PM PRESS WING

ছবির ক্যাপশান, জাতীয় সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পড়ার সময়: ৪ মিনিট

বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে চিহ্নিত দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও সম্পদ শনাক্তের কাজ শুরু করেছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে এ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১০টি দেশে টাকা পাচারের গন্তব্য হিসেবে চিহ্নিত করে দেশগুলোর সঙ্গে আইনি সহায়তা এবং তদন্তের জন্য যৌথ তদন্ত দল কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়কে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে সরকারের উদ্যোগ এবং এসব খাতে বরাদ্দ ও মূল্যস্ফীতির বিষয়েও প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানিয়েছেন, সরকারের ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড কর্মসূচির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ার কোনো শঙ্কা নেই। এসব কর্মসূচির ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *