ব্রিফিংয়ে কথা বলছেন হোয়াইজ হাউজের এক কর্মকর্তা, পাশে দাঁড়িয়ে আছেন একজন
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের দুই দিনের মধ্যেই ব্যাপকভাবে ছাঁটাই করা শুরু হবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী বা কেন্দ্রীয় সরকারের কর্মীদের দুই দিনের মধ্যেই ব্যাপকভাবে ছাঁটাই করা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। অন্যদিকে, আইনপ্রণেতারা সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি এই শাটডাউন বা অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন।

রিপাবলিকান এবং ডেমোক্রেটরা মধ্যরাতের সময়সীমার আগে নতুন একটি ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় বুধবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আপস করতে ইচ্ছুক–– এমন লক্ষণ কোনো পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না।

একইসাথে এই অচলাবস্থা শুরুর কয়েক ঘণ্টা পরই, তা বন্ধের জন্য একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *