সরিয়ে ফেলা ছবিগুলোর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিও ছিল

ছবির উৎস, US Department of Justice

ছবির ক্যাপশান, সরিয়ে ফেলা ছবিগুলোর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিও ছিল

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রয়াত যৌন অপরাধী ও আর্থিক লগ্নিকারী জেফরি এপস্টিনের তদন্তের নথিপত্র থেকে বেশ কিছু ফাইল হঠাৎ করে সরিয়ে ফেলা হয়েছে।

জেফ্রি এপস্টিন সম্পর্কিত হাজার হাজার নথিপত্রের মধ্যে গত শুক্রবার প্রকাশিত কমপক্ষে ১৩টি ছবি শনিবারের মধ্যে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়েই ওয়েবসাইট থেকে সরানো ফেলা হয়।

ওইসব ছবির মধ্যে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিও রয়েছে। যদিও সমালোচনার পরে সেটি আবারও প্রকাশ করা হয়েছে।

তবে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়েই আকস্মিকভাবে ছবি সরিয়ে ফেলার বিষয়ে প্রশ্ন তুলেছেন হাউস ওভারসাইট কমিটিতে থাকা ডেমোক্র্যাট সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তারা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির উদ্দেশে লিখেছেন: “আবার কী ধামাচাপা দেওয়া হচ্ছে?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *