নিউইয়র্কের একটি এলাকায় তুষারে ঢেকে গেছে রাস্তা ও গাড়ি

ছবির উৎস, Albany Times Union via Getty Images

ছবির ক্যাপশান, তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, ছবিটি নিউইয়র্কের একটি এলাকার

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে শীতকালীন ঝড়ে বেশ কয়েকজন মারা গেছে এবং ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে।

সপ্তাহের শেষে এই ঝড় টেক্সাস থেকে শুরু করে মেইন পর্যন্ত তাণ্ডব চালিয়েছে, যার ফলে অনেক জায়গায় সড়কে যান চলাচল ব্যাহত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বড় বড় শহর ঘন তুষারে ঢেকে যায়।

দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত এক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় কুড়ি ইঞ্চির মতো তুষারপাত হয়েছে।

ওদিকে কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, এই শীতকালীন বা তুষার ঝড়ের কারণে দক্ষিণ অন্টারিওতে জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই সপ্তাহের শেষেও যুক্তরাষ্ট্রের আবারো শীতকালীন ঝড় আঘাত হানতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *