গুলি হয়েছে যেখানে  সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন একজন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, গুলি হয়েছে যেখানে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন একজন

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের এজেন্টের গুলিতে মিনিয়াপোলিসে তিন সপ্তাহের মধ্যে আবারো এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার জের ধরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

মিনেসোটা সেনেটর জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেট্টি। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি মার্কিন নাগরিক এবং পেশায় একজন নার্স।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম দাবি করেছেন যে, এ ঘটনায় আত্মরক্ষার্থে গুলি ছুঁড়েছে ফেডারেল এজেন্ট।

তবে এই দাবিকে প্রত্যাখ্যান করে একে ‘ননসেন্স ও মিথ্যে’ বলে আখ্যায়িত করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।

ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপোলিসের মেয়র ও মিনেসোটার গভর্নরের বিরুদ্ধে উষ্কানি সৃষ্টির অভিযোগ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *