মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়ে ডেনমার্কের সাথে নতুন করে বিরোধের সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর্কটিকের বিশাল দ্বীপটি যুক্তরাষ্ট্রের ‘লাগবে’ উল্লেখ করে সেটিকে নিজেদের অংশ হিসেবে যুক্ত করার কথা পুনরায় বলেছেন তিনি।

লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রির ভূমিকা নিয়ে বিবিসির করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জাতীয় সুরক্ষার জন্য’ আমেরিকার গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং “আমাদের এটি পেতেই হবে”।

তিনি বলেন, ডেনমার্ক রাজ্যের একটি আধা-স্বায়ত্তশাসিত অংশ গ্রিনল্যান্ডে বিশেষ দূত হিসেবে “দায়িত্বের নেতৃত্ব দেবেন” ল্যান্ড্রি।

ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে কোপেনহেগেন। তারা জানিয়েছে, এ পদক্ষেপের ‘ব্যাখ্যা’ চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে দেশটির কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *