যুক্তরাজ্যের ভ্রমণের জন্য ইটিএ কর্মসূচি আজ থেকেই চালু হয়েছে

ছবির উৎস, Universal Images Group via Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের ভ্রমণের জন্য ইটিএ কর্মসূচি আজ থেকেই চালু হয়েছে

যুক্তরাজ্যে যারা ভ্রমণে যাবেন তাদের জন্য বুধবার থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের কয়েক ডজন দেশের ভ্রমণকারীদের জন্য এটি প্রযোজ্য হবে।

দেশটির সরকার জানিয়েছে, ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ইমিগ্রেশন বা অভিবাসন ব্যবস্থাকে আরও উন্নত ও নিরাপদ করবে।

তবে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদের জন্য এটি সমস্যা তৈরি করেছে বলে জানা গেছে; বিশেষ করে নতুন নিয়ম অনুসরণ করার জন্য যারা যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রসহ আরও কিছু দেশে এর মধ্যেই ইটিএ চালু আছে। যদিও এজন্য একেক দেশে একেক পরিমাণে অর্থ ব্যয় করতে হয়।

কানাডায় ইটিএ আবেদনের সাথে সাত কানাডিয়ান ডলার, আর যুক্তরাষ্ট্রে ব্যয় করতে হয় ৪০ দশমিক ২৭ মার্কিন ডলার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *