সিসারো মোরায়েস দেখিয়েছেন যে প্রথম শতাব্দীতে মধ্যপ্রাচ্যে বাস করা ইহুদিদের শরীর, চুল ও চোখের রঙ ছিল কালো

ছবির উৎস, CÍCERO MORAES / BBC BRASIL

ছবির ক্যাপশান, সিসারো মোরায়েস দেখিয়েছেন যে প্রথম শতাব্দীতে মধ্যপ্রাচ্যে বাস করা ইহুদিদের শরীর, চুল ও চোখের রঙ ছিল কালো

শতাব্দীর পর শতাব্দী ধর্ম আর শিল্প দুটোই ইউরোপ কেন্দ্রিক হয়ে পড়ার কারণে যিশুর এই চেহারাটিই সবচেয়ে বেশী পরিচিতি পেয়েছে – একজন দাড়িওয়ালা শ্বেতাঙ্গ মানুষ, যার রয়েছে লম্বা বাদামী চুল এবং নীল চোখ।

বিশ্বের প্রায় দুইশো’ কোটি খ্রিস্টানের কাছে এটিই যিশুর পরিচিত ছবি, কিন্তু বাস্তবের সাথে হয়তো এর খুব কমই মিল রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যিশু সম্ভবত ছিলেন কালো, খাটো এবং তিনি চুল ছোট করেই ছাঁটতেন – যেমনটা দেখা যেত ওই সময়ের অন্য সব ইহুদির মধ্যে।

যিশু আসলে দেখতে কেমন ছিলেন, বাইবেল পড়ে তা জানার উপায় নেই। বাইবেলে যিশুর জীবন সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তাঁর চেহারা সম্পর্কে কোন বর্ণনা নেই।

“গসপেলগুলোতে তাঁর শরীরের কোন বর্ণনা নেই, বলা হয়নি তিনি লম্বা ছিলেন না-কি খাটো, সুদর্শন না শক্তপোক্ত – শুধু বলা হয়েছে, তাঁর বয়স ছিল আনুমানিক ৩০ বছরের মতো,” বলছেন নিউজিল্যান্ডের ইতিহাসবিদ জোয়ান ই. টেলর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *