নিহত এই ব্যক্তি নড়াইল থেকে প্রকাশিত ' দৈনিক বিডি খবর ' নামে একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

ছবির উৎস, COLLECTED

ছবির ক্যাপশান, যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামের এক বরফ কল ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামের একজন বরফ কল ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ব্যবসার পাশাপাশি তিনি স্থানীয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত এই ব্যক্তি নড়াইল থেকে প্রকাশিত ‘ দৈনিক বিডি খবর ‘ নামে একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

গুগলে দৈনিক বিডি খবর সার্চ দেওয়ার পর কোনো ওয়েবসাইট পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পাতা পাওয়া যায়। এতে ওই পত্রিকার যে ছবি রয়েছে তাতে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে রানা প্রতাপ বৈরাগীর নাম রয়েছে। সম্পাদকের স্থানে লিটন দত্ত নামে একজনের নাম রয়েছে।

এছাড়া বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে নড়াইল জেলার দৈনিক বিডি খবর নামে পত্রিকার সম্পাদক হিসেবে লিটন দত্তের নাম পাওয়া গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *