আটকের পর নোরিয়েগা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আটকের পর ম্যানুয়েল নোরিয়েগা

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর নতুন করে আলােচনায় উঠে এসেছে ৩৬ বছর আগে যুক্তরাষ্ট্রের চালানাে আরেক হামলার খবর।

সবশেষ ১৯৮৯ সালে লাতিন আমেরিকার দেশ পানামায় সামরিক অভিযান চালিয়ে উৎখাত করা হয়েছিল দেশটির তৎকালীন প্রধান জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে।

আর সেই অভিযানের পর নিকােলাস মাদুরাের মতই ম্যানুয়েল নোরিয়েগাকেও তুলে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।

সেই হামলার আগে ম্যানুয়েল নোরিয়েগার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছিল, এবার মাদুরোর বিরুদ্ধে সেই একই ধরনের অভিযোগ আনা হয়েছে।

দুটি অভিযানের নেপথ্যে এতোটা মিলের কারণে পানামার সেই অভিযান এখন প্রাসঙ্গিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *