ঘটনাস্থলের কাছে তোলা একটি ছবিতে সন্দেহভাজন ব্যক্তি যার কোমরে কিছু একটা দেখা যাচ্ছে
ছবির ক্যাপশান, ঘটনাস্থলের কাছে তোলা একটি ছবিতে সন্দেহভাজন ব্যক্তি যার কোমরে কিছু একটা দেখা যাচ্ছে

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি সিনাগগে (ইহুদিদের ধর্মীয় উপাসলয়) সন্ত্রাসী হামলার ঘটনায় দুজন ইহুদি ব্যক্তি নিহত হয়েছেন।

আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মীও রয়েছেন। পুলিশ গুলি করে হামলাকারীকেও হত্যা করেছে।

অর্থাৎ হামলাকারীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র দিন ‘ইয়োম কিপুর’ উপলক্ষে মানুষ যখন উপাসনায় অংশ নিচ্ছিলেন, তখনই এ হামলা ঘটে। পুলিশ ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *