আদালতে নেওয়া হচ্ছে আকাশী রংয়ের পোলোশার্ট পরা তামিম রহমানকে, তার হাতে হাতকড়া ও মুখে মাস্ক। তার সঙ্গে ও পেছনে পুলিশের দুইজন সদস্য।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ম্যাচ পাতানোয় প্ররোচনার অভিযোগ তোলা হয়েছে একটি লঙ্কান দলের বাংলাদেশি মালিক তামিম রহমানের বিরুদ্ধে

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ক্রিকেট লীগের দল ডাম্বুলা থান্ডারের মালিক তামিম রহমানকে গত বছরের এলপিএল টুর্নামেন্টে অংশ নেওয়া এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ে প্ররোচিত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এই তামিম রহমান ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক। মামলাটি বুধবার কলম্বো উচ্চ আদালতের বিচারক উদেশ রানাতুঙ্গার আদালতে তোলা হয়।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে দাখিল করা অভিযোগপত্র অভিযুক্তের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিচারক অভিযুক্তকে দুই লাখ রুপি নগদে এবং দুই জামিনদারের জিম্মায় এক কোটি রুপির মুচলেকায় মুক্তির আদেশ দেন।

অভিযুক্তের পক্ষে রাষ্ট্রপতির পরামর্শক কালিঙ্গা ইন্দতিসা আদালতে জানান, ঘটনাটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তামিম রহমানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো হয়েছিল, পরে জামিনে মুক্তি পান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *