বিসিবি, মোস্তাফিজুর রহমান

ছবির উৎস, BCB/Reuters

ছবির ক্যাপশান, মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া ও তার প্রতিবাদে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটে দুই দেশের মধ্যকার বৈরিতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটের দর্শক-সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি বা অপরপক্ষকে হেয় করে ট্রল করার সংস্কৃতি চলে আসছে বহু বছর ধরেই। কিন্তু সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া ও তার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটে দুই দেশের মধ্যকার বৈরিতা যেন আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

গত দেড় বছরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, দূতাবাসের নিরাপত্তার মত নানা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও যথেষ্ট অবনতি হয়েছে।

এই সময়ের মধ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই কয়েক দফায় অন্য দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে কোনো বিষয়ে নিন্দা জানাতে বা চলমান কোনো ইস্যুতে প্রতিবাদ জানাতে। দুই দেশের অনেক রাজনীতিবিদও বিভিন্ন সময়ে মাঠ গরম রাখতে অন্য দেশকে হেয় করে বক্তব্য দিয়েছেন।

সম্পর্কের এই তিক্ততাটা এতোদিন সোশ্যাল মিডিয়ার ‘টাগ অব ওয়ার’ বা কূটনৈতিক বিবৃতি প্রদানের মধ্যে ঘুরপাক খেলেও এবার সেই রেষারেষিটা সরাসরি ক্রিকেটের ওপর পড়লো।

আর ক্রিকেট ঘিরে দুই দেশের এই দফার বিরোধটা যে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুতরভাবে নিচ্ছে, তা বোঝা যায় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থেকে। বাংলাদেশের টিভি চ্যানেলে আইপিএল’এর ম্যাচ দেখানোর ওপর নিষেধাজ্ঞা জানিয়ে সোমবার নির্দেশনা জারি করেছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *