কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে যে ২০ মিনিট ছিলেন মেসি, তাকে ঘিরে রেখেছিল ৬০-৭০ জনের একটা দল; সাধারণ দর্শকরা তাকে দেখতেই পান নি

ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে যে ২০ মিনিট ছিলেন মেসি, তাকে ঘিরে রেখেছিল ৬০-৭০ জনের একটা দল; সাধারণ দর্শকরা তাকে দেখতেই পান নি

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত শনিবার লিওনেল মেসির সফর ঘিরে যে ব্যাপক ভাঙচুর ঘটেছে, সেই ঘটনায় সোমবার মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাঙচুরের সময়কার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এই পাঁচজনকে শনাক্ত করে।

এর আগে শনিবারই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। রোববার আদালতে তোলা হলে তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

সল্ট লেক স্টেডিয়ামের ঘটনা নিয়ে মঙ্গলবার দুটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রথম মামলাটি করা হচ্ছে স্টেডিয়ামের ঘটনার ফলে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি খারাপ হওয়া নিয়ে। পৃথক একটি মামলায় আর্থিক ধোঁকা দেওয়া হয়েছে কী না, তার তদন্তের দাবি তোলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *