যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ছবি

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ছবি

“মেসিকে একবার চোখের দেখা দেখতে চার হাজার টাকার টিকিট চড়া দামে কিনেছিলাম। মন্ত্রীদের দেখতে কষ্টের পয়সা নষ্ট করিনি,” কথাগুলো বলছিলেন ফুটবলপ্রেমী প্রদীপ ধর।

লিওনেল মেসির অসংখ্য অনুগারীর মধ্যে যারা শনিবার সকাল হতে না হতেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন পূর্বনির্ধারিত ‘জি.ও.এ.টি. ইন্ডিয়া ট্যুর’- সফরে তার একটা ঝলক দেখার জন্য, তাদের মধ্যে তিনিও রয়েছেন।

মেসি তার কাছে ‘ঈশ্বর দর্শনের সমান’ জানিয়ে তিনি বিবিসি বাংলাকে বলেন, “খড়্গপুর থেকে কাল গভীর রাতে এসে স্টেশনে কাটিয়েছি। টিকিটের টাকা কষ্ট করে জোগাড় করেছিলাম শুধুমাত্র ঈশ্বরকে একবার দেখব বলে!”

একই অভিজ্ঞতা হয়েছে যুবভারতী স্টেডিয়ামে আসা হাজার হাজার দর্শকের। বেস প্রাইসের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়া টিকিট কেটে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে স্টেডিয়ামে এসেছিলেন অনেকে।

মাঠে এসে দর্শকদের দেখা দেওয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও মেসির ৭০ ফুট উঁচু মূর্তি ভার্চুয়ালি উদ্বোধনসহ একগুচ্ছ কর্মসূচি হওয়ার কথা ছিল এই ফুটবল তারকাকে ঘিরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *