দুর্গাপুরে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা।

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, দুর্গাপুরে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর পশ্চিমবঙ্গ রাজ্যে আবার তোলপাড় শুরু হয়েছে।

একদিকে যেমন আরো একবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা, তেমনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপও শুরু হয়েছে।

ওড়িশার বাসিন্দা ওই মেডিকেল ছাত্রীকে শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

নির্যাতিতার বয়ানের উপর ভিত্তি করে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, ছাত্রীর এক সহপাঠীকেও আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকদের মধ্যে একজনকে ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার তদন্ত করেছে পুলিশ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *