বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবির ক্যাপশান, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য ‘অসত্য ও পরিকল্পিত গুজব’ বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে, তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন।

ঘটনার সূত্রপাত্র হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়- দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন।

এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই শোকবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *