এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় মিছিল কলকাতায় -  ফাইল ছবি

ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় মিছিল কলকাতায় – ফাইল ছবি

ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআরের খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের একটা বড়ো অংশ অমুসলিম বলে প্রাথমিক বিশ্লেষণের উঠে এসেছে।

এই তালিকায় থাকা ভোটারদের বলা হচ্ছে ‘আনম্যাপড’, অর্থাৎ যাদের নিজের অথবা পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের সর্বশেষ এসআইআরে পাওয়া যায় নি।

গোটা রাজ্যে প্রায় ৫৮ লক্ষেরও বেশী মানুষকে খুঁজেই পাওয়া যায় নি – তারা হয় মৃত, নয়তো ঠিকানা বদলিয়েছেন। এর বাইরে আরও প্রায় ৩০ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারও আছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আগেই জানিয়েছিলেন।

ওই ‘আনম্যাপড’ ভোটারদের তালিকা পুরো এখনও বিশ্লেষণ করা যায় নি। তবে কলকাতা এবং কয়েকটি জেলার খসড়া তালিকা বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পাচ্ছেন যে, যাদের নাম বাদ গেছে, তাদের একটা বড়ো অংশ হিন্দু।

কলকাতা শহরের মুসলমান অধ্যুষিত এলাকাগুলিতেও হিন্দু পদবীধারীদের নামই বেশি সংখ্যায় বাদ গেছে বলে গবেষকরা জানাচ্ছেন। তারা এও বলছেন যে, গ্রামাঞ্চলের তুলনায় কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, আসানসোলের মতো শহরাঞ্চলেই নাম বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *