সম্রাট আওরঙ্গজেব

ছবির উৎস, Heritage Images via Getty Images

ছবির ক্যাপশান, সম্রাট আওরঙ্গজেব

বহু মানুষ আছেন, যাদের দিনটা শুরুই হয় সংবাদপত্রে প্রকাশিত রাশিফল পড়ে। কিন্তু এমন অনেক মানুষ আছেন, যারা জ্যোতিষে বিশ্বাস করেন না।

চাঁদ-তারার গতি বুঝতে মানুষের দীর্ঘকাল লেগেছে। প্রাচীন গ্রিস থেকে শুরু করে ভারত পর্যন্ত জ্যোতিষ চর্চা হয়েছে, অবশেষে মধ্যযুগে এসে গ্রহ-নক্ষত্রের গতি প্রকৃতির সঙ্গে ভবিষ্যতবাণীও জড়িয়ে গেছে।

ভারতে দীর্ঘ সময় ধরে রাজত্ব চালানো মুঘলরাও জ্যোতিষে বিশ্বাস করতেন আর বড় কোনও কাজে নামার আগে জ্যোতিষীদের পরামর্শ নিতেন।

ইসলাম এবং খ্রিষ্ট ধর্মের মতো কয়েকটি ধর্মে জ্যোতিষবিদ্যাকে জাদু-টোনা হিসাবে দেখা হয়, এর থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়। ইসলামে তো এটাও বলা হয় যে শুধুমাত্র আল্লাহ-ই ভবিষ্যৎ জানার ক্ষমতা রাখেন।

প্রসিদ্ধ সাংবাদিক এমজে আকবর সম্প্রতি একটি বই লিখেছেন ‘আফটার মি. ক্যায়স : অ্যাস্ট্রোলজি ইন দ্য মুঘল এম্পায়ার’ নামে। প্রত্যেক মুঘল সম্রাট কীভাবে জ্যোতিষ চর্চাকে দেখতেন, সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *