মুক্তিযুদ্ধ

ছবির উৎস, AFP/Getty Image

ছবির ক্যাপশান, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে মরণপণ লড়াই চলে টানা নয় মাস ধরে

তেসরা ডিসেম্বর যখন ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে, তখন শুরুতে পাকিস্তানী কর্মকর্তাদের ধারণা ছিল তারা ভারতকে হারিয়ে দিতে পারবেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের সেই ধারণা ভেঙ্গে যায়।

ডিসেম্বর মাসের শুরু থেকেই পরাজয়ের ভীতি ছড়িয়ে পড়তে শুরু করেছিল ঢাকায় পাকিস্তানী সেনা কর্মকর্তাদের ভেতর।

তখনকার ঘটনাবলী খুব কাছ থেকে দেখেছেন পূর্ব পাকিস্তানে গভর্নর ডা. এম এ মালিকের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী এবং পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক।

রাও ফরমান আলী তার বই “হাউ পাকিস্তান গট ডিভাইডেড” এবং সিদ্দিক সালিক তার লেখা লেখা ‘উইটনেস টু সারেন্ডার’ বইয়ে সেই সময়কার ঘটনাবলীর বিস্তারিত বর্ণনা দিয়েছেন, জানিয়েছেন ঢাকার ক্যান্টনমেন্টে তখন পরিস্থিতি কেমন ছিল।

ডিসেম্বরের দুই তারিখে পাকিস্তানের সেনাবাহিনীর চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু পরবর্তীতে জানানো হয় তিনি আসবেন না। সেই খবরে যুদ্ধের পরিস্থিতি আঁচ করতে পেরে অনেকেই পশ্চিম পাকিস্তানে চলে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *