মীর জাফরের বংশধর, বর্তমানের 'ছোটে নবাব' সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা সহ তার পরিবারের দেড়শোরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে

ছবির উৎস, Kaushik Adhikari

ছবির ক্যাপশান, মীর জাফরের বংশধর, বর্তমানের ‘ছোটে নবাব’ সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা সহ তার পরিবারের দেড়শোরও বেশি সদস্যের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বাংলার নবাব মীর জাফরের অনেক বংশধরের নামও।

ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় বাদ পড়া নামের তালিকা দফায় দফায় প্রকাশিত হচ্ছে। মুর্শিদাবাদের লালবাগের ‘কেল্লা নিজামত’ এবং তার আশপাশের অঞ্চলের বাসিন্দা নবাব বংশের দেড়শোরও বেশি সদস্যের নাম ওই তালিকা থেকে বাদ পড়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে।

বাদ পড়েছে ‘ছোটে নবাব’ নামে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা এবং তার পুত্র সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জার নামও।

তাদের পরিবার জানাচ্ছে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে অনেককেই শুনানিতে ডাকা হয়েছিল এবং সেখানে তারা সব নথিপত্র জমাও দিয়েছিলেন। তবুও বৈধ ভোটারদের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যদের প্রশ্ন, ১৯৪৭ সালে অনেক প্রলোভন সত্ত্বেও যে পরিবারের বেশিরভাগই পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে গিয়েছিলেন, এত বছর পরে কেন নতুন করে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *