সামরিক পোশাকে মিন অং লাইং, তার পেছনে একজন অচেনা সৈনিক।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সামরিক পোশাকে মিন অং লাইং

মিয়ানমারে অং সান সূচির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়ার মাত্র সাত দিনের মাথায় জেনারেল মিন অং লাইং প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচন আয়োজন করে এক বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাবে দেশটি। দিনটি ছিল ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি।

তবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে তার সময় লেগেছে পাঁচ বছর।

আজ নবনির্বাচিত সংসদ তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে। এই পদে বসার জন্য সংবিধান অনুযায়ী ইতোমধ্যেই তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

কিন্তু এটি কেবল নামমাত্র বেসামরিক শাসন।

অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বসা এই সংসদ তার অনুগতদের দিয়েই পূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *