মালদহ জেলায় চিফ মেডিক্যাল অফিসারের দফতরে একাধিক পদে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ১৯২, যার জন্য ১৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট malda.gov.in-এ। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর। অনাবাসী (UR) প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা এবং সংরক্ষিত বিভাগে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) পদে—সংখ্যা ১৭০। এই পদের জন্য আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। প্রয়োজন B.Sc Nursing ডিগ্রি এবং GNM কোর্স পাশ সনদ। মাসিক বেতন ধার্য হয়েছে ২০,০০০ টাকা।
কমিউনিটি হেলথ অফিসার (BAMS) পদে শূন্যপদ ১। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং যোগ্যতা হিসেবে প্রয়োজন BAMS ডিগ্রি। বেতন একই—২০,000 টাকা।
স্বাস্থ্য দফতরের প্রশাসনিক কাজে নিয়োগ হবে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে—শূন্যপদ ২। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং প্রয়োজন B.Com ডিগ্রি। মাসিক বেতন ২৬,০০০ টাকা।
বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্যও রয়েছে একাধিক শূন্যপদ।
- স্ত্রীরোগ বিশেষজ্ঞ (Gynaecologist): শূন্যপদ ১, প্রয়োজন MBBS এবং সংশ্লিষ্ট বিষয়ে MD/MS বা Diploma, বেতন ৬৫,০০০–৭০,০০০ টাকা।
- শিশুরোগ বিশেষজ্ঞ (Paediatrician): শূন্যপদ ১, যোগ্যতা একই—MBBS + PG Degree/Diploma, বেতন ৬৫,০০০–৭০,০০০ টাকা।
- মেডিক্যাল অফিসার: শূন্যপদ ১, প্রয়োজন MBBS, মাসিক বেতন ৬০,০০০ টাকা।
এই তিনটি পদের জন্য বয়সসীমা ২১–৬৭ বছর।
এ ছাড়া স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে রয়েছে ১৬টি শূন্যপদ। বয়স হতে হবে ২১ থেকে ৬৭ বছরের মধ্যে। যোগ্যতা হিসেবে প্রয়োজন MBBS, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/Diploma/DNB। তাঁদের জন্য দৈনিক ভাতা নির্ধারিত হয়েছে ৩,০০০ টাকা।
সব পদের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।
মালদহে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবায় কর্মী সংকটের অভিযোগ উঠছিল। এবার এই বিপুল নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় জেলার স্বাস্থ্য পরিষেবা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
