চার্লস কুশনার গত বছর ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হন

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, চার্লস কুশনার গত বছর ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হন

ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একটি বক্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজের বক্তব্যে ‘ফ্রান্সে সহিংসতা ‘বৃদ্ধি’ পেয়েছে’, বলে দাবি করেছিলেন ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার। যা ভালো ভাবে নেননি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো।

এর জের ধরে সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা এবং মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করে ফরাসি কর্তৃপক্ষ।

কিন্তু সোমবার সেই তলবের জবাবে নিজের ব্যস্ততার কথা জানিয়ে ফরাসি কর্তৃপক্ষের সমনের উত্তর দেওয়ার জন্য নিজে না গিয়ে একজন ডেপুটিকে পাঠিয়েছিলেন কুশনার।

এর প্রতিক্রিয়ায় ফরাসি মন্ত্রীদের সাথে মার্কিন রাষ্ট্রদূতের দেখা করার অনুমতি বন্ধ করে দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *