ব্যস্ততম জীবনে অনেকেই শরীরের খেয়াল রাখতে অবহেলা করেন। দিন দিন যেন মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, মানসিক চাপ উত্তরোত্তর বেড়েই চলেছে, গ্রাস করছে ক্লান্তি। এসব সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই লাইফস্টাইলে পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি প্রয়োজন খাদ্যাভ্যাসেও পরিবর্তন।

এ ছাড়া প্রয়োজন শরীর ভালো রাখতে উপযুক্ত ভিটামিন। এমন একটি ভিটামিন রয়েছে, যা খেলে একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অন্যদিকে নানা সমস্যা থেকেও মুক্তি মেলে। আর সেটি হলো, ভিটামিন সি। এটি অবসাদ, দুশ্চিন্তা ও ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে।

কিভাবে কাজ করে ভিটামিন সি, চলুন জেনে নেওয়া যাক—

মানসিক চাপ ও হরমোন নিয়ন্ত্রণ

ভিটামিন সি অ্যাড্রিনাল গ্রন্থিগুলোর সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ, যা স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য অ্যাড্রিনাল হরমোন তৈরি করে। এটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতেও সাহায্য করতে পারে।

অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ

ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যা মানসিক চাপ থেকে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে মস্তিষ্ককে রক্ষা করতে সাহায্য করে। এই অক্সিডেটিভ স্ট্রেস দুশ্চিন্তা ও বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।

মেজাজ ও মানসিক জীবনীশক্তি

ভিটামিন সি মেজাজ নিয়ন্ত্রণকারী নিউরোট্রান্সমিটারের উৎপাদনে ভূমিকা রাখে। ভিটামিন সি-এর অভাব হলে ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা দেখা যেতে পারে। এটি স্কার্ভি রোগের প্রাথমিক লক্ষণ। গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সাপ্লিমেন্টেশনের ফলে কিছু মানুষের মধ্যে উদ্বেগ ও ক্লান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
 
তবে মনে রাখা জরুরি, ভিটামিন সি একটি সম্পূরক মাত্র। এটি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা নয়। যদি কেউ ভিটামিন সি ট্যাবলেট খান, তাহলে সেক্ষেত্রে প্রতিদিন ৫০০ মিলিগ্রাম খাওয়া যেতে পারে।

তবে আপনার যদি দীর্ঘস্থায়ী অবসাদ, দুশ্চিন্তা বা ক্লান্তি থাকে, তবে একজন চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর সাপ্লিমেন্ট নেওয়া উচিত।

সূত্র : টিভি৯ বাংলা





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *