পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় কয়েকজনকে লাঠিপেটা করতেও দেখা গেছে

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় কয়েকজনকে লাঠিপেটা করতেও দেখা গেছে

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এবং চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর ও আটকের ঘটনা ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। অভিযানের সময় পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কিনা এমন প্রশ্নও সামনে আসছে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় দুইজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারিদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এমনকি কয়েকজনকে হাতকড়া পরিয়ে আটক করতেও দেখা গেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী অনেকের দাবি, কোনো ধরনের অবৈধ কিছু না পেয়েও পুলিশ তাদেরকে মারধর করেছে। যদিও পুলিশ বলছে, অভিযান চালানোর সময় কাজে বাঁধা দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মারধরের ঘটনা ‘ভুল বোঝাবুঝির’ কারণে হয়েছে বলেও দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *