ইউরোপ আমেরিকার অনেক দেশে বাণিজ্যিকভাবে মাইক্রোগ্রিনস উৎপাদন করা হয়

ছবির উৎস, Tribune News Service via Getty Images

ছবির ক্যাপশান, ইউরোপ আমেরিকার অনেক দেশে বাণিজ্যিকভাবে মাইক্রোগ্রিনস উৎপাদন করা হয়

পরিপূর্ণ সবজির তুলনায় মাইক্রোগ্রিনস বেশি পুষ্টিগুণ-সম্পন্ন বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা। আর কৃষিবিদদের মতে, বাড়ির যেকোনো জায়গায় এটি সহজেই উৎপাদন করা যায় বলে বাংলাদেশে এর উপযোগিতাও বেশি।

কৃষি উৎপাদন বাড়াতে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার খাদ্যের পুষ্টিগুণ কমিয়ে দিচ্ছে। কৃষি গবেষক ও পুষ্টিবিদদের এমন আলোচনার মধ্যেই ব্যক্তি পর্যায়ে এই সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে সামনে এসেছে মাইক্রোগ্রিনস।

কোনোরকম রাসায়নিকের ব্যবহার ছাড়াই ঘরোয়াভাবে মাইক্রোগ্রিনস উৎপাদন করা যায়। এটি পরিপক্ব শাকসবজির চেয়েও প্রায় চার গুণ পর্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বলে জানান পুষ্টিবিদরা। তাদের মতে, মাইক্রোগ্রিনস অবেসিটি বা অতিরিক্ত ওজন, কোষ্টকাঠিন্য, গ্যাস্ট্রিকসহ নানা রোগের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এছাড়া মানুষের শরীরে আয়রন ও পটাশিয়ামের চাহিদাও পূরণ করতে পারে মাইক্রোগ্রিনস। চুল পড়ার সমস্যা ও রক্ত স্বল্পতা নিরসণেও এটি কার্যকর।

পরিপূর্ণ সবজির তুলনায় মাইক্রোগ্রিনসে ভিটামিন সি, ই, কে ও বিটা ক্যারোটিন বেশি পরিমাণে থাকে। অধিক পুষ্টিগুণের কারণে মাইক্রোগ্রিনকে বলা হয় ‘সুপার ফুড’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *